নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ নভেম্বর শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায়ী ও শিক্ষক নেতা ফরিদ আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সমবায়ী নেতা আব্দুল হাই মাস্টার, মাসুদ কবীর, দেবাশীষ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা পণব চন্দ ভট্টাচার্য।
























