স্টাফ রিপোর্টার ॥ পচাত্তরের ৩ নবেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপটেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নৃশংস হত্যার মর্মত্তদ দিবস পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে এক মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
























