নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিভৃতপল্লী ফকিরপাড়া গ্রামে খন্দকার মোসলেম উদ্দিন (৩৫) নামে এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ নভেম্বর বৃহস্পতিবার ভোরে নিজবাড়ির পিছনে কাঠাল গাছে ২ সন্তানের জনক মোসলেম উদ্দিনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে মোসলেম উদ্দিন কিছুদিন যাবত অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। কৃষি শ্রমিকের কাজ করে সংসার পরিচালনা করলেও অসুস্থ্যতার কারনে সে বেকার ও অভাবগ্রস্থ অবস্থায় দিন কাটাচ্ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার কারন বলে ধারণা করা হচ্ছে।




















