ads

বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদন্ড

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে হত্যা মামলায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

jabojjibonস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় এরশাদ আলী (৫৫) ও আনসার আলী (৫০) নামে ২ সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিন। দন্ডিত ২ সহোদর সদর উপজেলার সাপমারী গ্রামের সফেদ আলীর পুত্র। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাইফুল ইসলাম, শাপলা মিয়া, মোক্তার আলী, মিয়ার উদ্দিন ও ফারুক মিয়া নামে অপর ৫ জনকে খালাস দেন।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার সাপমারী গ্রামের হাজী কাজীম উদ্দিনের পুত্র হাবিবুর রহমান মাস্টারকে বাড়ির কাছে পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে স্থানীয় প্রতিপক্ষ এরশাদ আলী গং। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মৃত হাবিবুর রহমান মাস্টারের ভাই হরমুজ আলী মাস্টার বাদী হয়ে এরশাদ আলী ও আনসার আলীসহ ৯ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তদন্ত শেষে ২০০৫ সালের ১৯ মে তোফাজ্জল হোসেন ও রূপালী বেগম নামে ২ জনকে অব্যাহতি দিয়ে অপর ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক আদালত বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৮ জনের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে ওই রায় ঘোষণা করেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও আসামী পক্ষে এডভোকেট তৌহিদুর রহমান পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেল হত্যা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে পৌর কর্মচারীকে লাঞ্ছিত করায় প্যানেল মেয়র পদ…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads