ads

বুধবার , ২ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

খবর টি পড়েছেন : ১৩০
শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-tax-fair-pic-huip-atikস্টাফ রিপোর্টার ॥ ‘সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন’-এ শ্লোগানে শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। ২ নভেম্বর বুধবার শহরের মাধবপুর আয়কর অফিস প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার উদ্যোগে ময়মনসিংহ কর অঞ্চলের ব্যবস্থাপনায় সকাল ১০টায় ওই আয়কর মেলার উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার শামীম বুলবুলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুরের উপ-কর কমিশনার মো. মোখলেছুর রহমান, জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক সেরাজুল করীম পনির প্রমুখ। অনুষ্ঠানে শেরপুর সরক‍ারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
করমেলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামুল্যে আয়কর রিটার্ণ ফরম. চালান ফরম, রিটার্ণ পূরণের নিয়মাবলী এবং সিটিজেন চার্টার সরবরাহ করা হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে তাৎক্ষনিক ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন, আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে সোনালী ব্যংকের অস্থায়ী বুথে আয়করের টাকা পরিশোধ এবং মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হয়। উদ্বোধনের পর বিকেল ৩ টা পর্যন্ত প্রথমদিনে ৪০টি আয়কর রিটার্ন জমা পড়ে।
কর বিভাগ সূত্র জানায়, ময়মনসিংহ কর অঞ্চলে চলতি অর্থবছরে ৩২৫ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয়কর সম্পর্কে সাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি, নতুন করদাতা চিহ্নিতকরণ, করদাতাদের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপন এবং হেল্প ডেস্ক-এর মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ওই ধরনের করমেলার আয়োজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় যুব দিবস উদযাপিত পরবর্তী সংবাদ নকলায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads