ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় যুব দিবস উদযাপিত

খবর টি পড়েছেন : ১৮৬
শ্রীবরদীতে জাতীয় যুব দিবস উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

jubo-ralyশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আত্মকর্মী যুবশক্তি-টেকসই উন্নয়নের মুলভিত্তি’। এ উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বর হতে যুবক-যুবতী, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ক্রেডিট সুপারভাইজার আসাদ আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, ওয়ার্ল্ড ভিশন শিক্ষা কর্মকর্তা মারিও মুক্তি মন্ডল, বিশিষ্ট সংগঠক আবু রায়হান মোঃ আল মাসুদ, এনাম ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সাংবাদিক এনামুল কবির, সংগঠক আতাউর রহমান, গোশাইপুর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার আবুল আসাদ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেষ্ঠ সংগঠকদের যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় যুব দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads