ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জেএসসি পরীক্ষায় বহিস্কার ১

খবর টি পড়েছেন : ১৩৪
শ্রীবরদীতে জেএসসি পরীক্ষায় বহিস্কার ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sreebardi-jsc-examশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় শ্রীবরদীতে জেএসসি-জেডিসি পরীক্ষা সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর প্রথম দিনে জেএসসি’র বাংলা প্রথম পত্র এবং জেডিসি’র কুরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪টি কেন্দ্রে মোট ৩ হাজার ৯শ ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিকে পরীক্ষা চলাকালে শ্রীবরদী এপিপিআই ভেন্যু কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত পরীক্ষার্থী এসএম কাউসার রহমান পিয়াস, রোল-৬১৩২১২, রেজিঃ- ১৬১০৩৫০৫৬৬। সে হালগড়া রাহেলা কাদির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
ওই কেন্দ্রের তদারকী কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন বলেন, প্রশ্ন পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে দেয়ার অপরাধে ওই ছাত্রকে বহিস্কার করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার এবং সহকারী কেন্দ্র সচিব মোঃ মমতাজ উদ্দিন বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ’র পরলোকগমন পরবর্তী সংবাদ নকলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads