ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯২
নকলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

blood-bank-naklaমো. মোশারফ হোসেন, নকলা, (শেরপুর) : ‘রক্ত দিন জীবন বাচাঁন’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় প্রতিষ্ঠিত ‘ব্লাড ব্যাংক অব নকলা’ আয়োজিত নকলা হাজী জালমামুদ কলেজের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গবার দিনব্যাপি ওই ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম।
হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মো: লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভূমি কর্মকর্তা মো: শামছউদ্দিন মুন্না ও নকলা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রেস মিডিয়ার সংবাদ কর্মীসহ ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ শ জনের ফ্রি ব্লাড গ্রুপ টেষ্ট করা হয়। বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নকলা, পরে পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্তদাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই ব্লাড ব্যাংক অব নকলার মূল লক্ষ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জেএসসি পরীক্ষায় বহিস্কার ১ পরবর্তী সংবাদ নকলায় জেএসসি-জেডিসিতে প্রথম দিনেই অনুপস্থিত ৫২ জন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads