স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের নয়ানী বাজার মহল্লার বিশিষ্ট ক্রোকারিজ ব্যবসায়ী এবং জেলা পূজা উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক ও শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক কানু চন্দ্র চন্দ’র পিতা দুলাল চন্দ্র চন্দ ৩১ অক্টোবর সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে দুলার চন্দের বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ২ ছেলেসহ নাতী-নাতনি ও অসখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার অন্তেষ্টিক্রিয়া সোমবার রাতে শেরী মহাশ্মানে সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর চেম্বার অব কমার্স এর সভাপতি মো. মাসুদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
























