ads

সোমবার , ৩১ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-1স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর সোমবার দুপুরে খামারবাড়ী মিলনায়তনে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ওই অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পানিতে চুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদন্ড কার্যকর করার মধ্য দিয়ে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের শুভ সূচনা করা হয়। ওইসময় তথ্য উপস্থাপন করে বলা হয়, প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টন খাদ্যশস্য ইঁদুর খায় বা নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমি সহ ৬০ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। তাই সমন্বিতভাবে ইঁদুর নিধন অভিযানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু করেছে বলে জানানো হয়।
খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, শামীম আরা শামীমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মহিলা আ’লীগ নেত্রী নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ। এতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন আইসিএম ক্লাবের সদস্য শতাধিক জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউপি নির্ব‍াচন : শেরপুরের ১০ কেন্দ্রে পুনঃভোট গ্রহণ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads