ads

সোমবার , ৩১ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি নির্ব‍াচন : শেরপুরের ১০ কেন্দ্রে পুনঃভোট গ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ১৬০
ইউপি নির্ব‍াচন : শেরপুরের ১০ কেন্দ্রে পুনঃভোট গ্রহণ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার : বিভিন্ন ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সমভোট প্রাপ্ত ও বন্ধ ঘোষিত শেরপুর সদর উপজেলা, শ্রীবরদী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ৬ ইউনিয়নের ১০ টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কেন্দ্রগুলো হচ্ছে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলা ইউনিয়নের পাঞ্জরভাংগা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ২ নং সংরক্ষিত আসনের আওতায় ৪, ৫, ৬ নং ওয়ার্ড, গোশাইপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের সংরক্ষিত আসনের আওতায় ৪, ৫, ৬ নং ওয়ার্ড এবং ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ২ নং ওয়ার্ড। ওইসব কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে বন্ধ হয়েছিল কামারেরচর ইউনিয়নের ৭ নং চর কেন্দ্র। আর অন্য সবগুলো কেন্দ্রেই দু’জন করে সাধারণ/সংরক্ষিত সদস্য প্রার্থী সমান সমান ভোট পেয়েছিলেন।
জানা যায়, এ নির্বাচনে ৬ টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৯ হাজার ৯শ ৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১শ ২৪ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৮শ ৫৮ জন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও র‌্যাবের ৩টি টিম ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল দিচ্ছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পুনঃভোট গ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকান্ডে ৭ বসতঘর ভস্মিভূত পরবর্তী সংবাদ শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads