মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় কৃষি ও সেচ বিষয়ক সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। ৩০ অক্টেবার রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি ও সেচ বিষয়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কহিনুর, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী ও টালকী ইউপির চেয়ারম্যান বদিউজ্জামান। উক্ত আলোচনা সভায় কৃষি পরিকল্পনা প্রণয়ন, কৃষি প্রণোদনা ও চলমান কৃষি উন্নয়ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
























