ads

রবিবার , ৩০ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধার বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ

খবর টি পড়েছেন : ১২৫
ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধার বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-eviction-picture-30-10-2016ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতীতে ইউএনও সেলিম রেজার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক ৩০ অক্টোবর রবিবার এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।
শেরপুর শহরের নিউমার্কেটস্থ হোটেল সম্রাটে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক বলেন, তার নিজস্ব জমির উপর নির্মিত বসতবাড়িটি ইউএনও সেলিম রেজা অন্যায়ভাবে গুড়িয়ে দিয়েছেন। বাড়িটিতে ৪০ বছর যাবৎ তিনি বসবাস করে আসছিলেন। তার অভিযোগ, কোন প্রকার নোটিশ ছাড়াই ইউএনও সেলিম রেজা বাড়িটি গুড়িয়ে দেন। এতে তার অপুরনীয় ক্ষতি সাধিত হয়। তার বসতবাড়িটি গুড়িয়ে দেয়ার সময় তার কক্ষে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয় বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে কথা হলে ইউএনও সেলিম রেজা বলেন, জমিটি ভূমি মন্ত্রণালয়ের বেদখলীয় ছিল। নিয়মতান্ত্রিকভাবে তা উদ্ধার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে ৪ কেন্দ্রের পুনঃভোট গ্রহণ সোমবার পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads