ads

শনিবার , ২৯ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাহিত্য কাগজ ‘সিঁড়ি’র মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে সাহিত্য কাগজ ‘সিঁড়ি’র মোড়ক উন্মোচন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

shiriস্টাফ রিপোর্টার ॥ শেরপুরের চারণ কবি ও ছড়াকার মহিউদ্দিন বিন জুবায়েদ এর সম্পাদনায় প্রকাশিত সাহিত্য কাগজ সিঁড়ি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৯ অক্টোবর সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই মোড়ক উন্মোচন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান। এ উপলক্ষে কবি মহিউদ্দিন বিন জুবায়েদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আব্দুল আলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান ও নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়া অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিঁড়ির সংক্ষিপ্ত মুখবন্ধে বলা হয়েছে ছোট কাগজ লেখক তৈরীর সিঁড়ি। যারা সচেতন জীবনবোধ কবিতা রচনা করে সমাজের জন্য কিছু করতে চায় আগামী দিনে সিঁড়ি তাদের কবিতা প্রত্যাশা করে। এতে কবি তালাত মাহমুদ, কবি আরিফ হাসান, ড. আব্দুল আলিম তালুকদার, এড. সুরুজ্জামান, হাসান শহীদ সাইফুল্লাহ,  মোহাম্মদ জুবায়ের রহমান, মোস্তাফিজুল হক ও  সম্পাদক মহিউদ্দিন বিন জুবায়েদসহ ১৬ জনের কবিতা স্থান পেয়েছে। অধিকাংশ কবিতায় স্বদেশ-স্বাধীনতা, প্রেম ও সৌন্দর্য্যরে গীতিময়তা স্থান পেয়েছে।

Shamol Bangla Ads

shiri

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘ব্রি’ উদ্ভাবিত আমনের নতুন জাতের ধানের শস্য… পরবর্তী সংবাদ শেরপুরে সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হকের স্মরণ সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads