স্টাফ রিপোর্টার ॥ সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হকের স্মরণ সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান হয়েছে শেরপুরে। ২৯ অক্টোবর শনিবার বিকেলে কবি সংঘের উদ্যোগে শেরপুর প্রেসকাব ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান। কবি সংঘের সভাপতি কবি তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার মুখ্য আলোচক এবং কবি সংঘের সাধারণ সম্পাদক ড. আব্দুল আলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান ও নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আলোচক হিসেবে অংশ নেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, সাংবাদিক এমআরটি মিন্টু, শহীদুল ইসলাম, হাফিজুর রহমান লাভলু প্রমুখ। পরে সৈয়দ শামছুল হকের ‘আমার পরিচয়’ কবিতা পাঠ করেন রফিকুল ইসলাম আধার। এছাড়া কবি তালাত মাহমুদসহ উপস্থিত অন্যান্য কবিরাও স্বরচিত কবিতা পাঠ করেন।
























