ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ॥ শেরপুরে জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ১৪১
সরকার দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ॥ শেরপুরে জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-pic-somajsebaস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনের প্রশিক্ষণ কর্মসূচীর সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বুধবার দুপুরে মাধবপুরস্থ জেলা সমাজসেবা অফিস মিলনায়তনে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জনের মাঝে সনদ ও ভাতার টাকা তুলে দেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ওইসময় তিনি বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচীর আওতায় হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করছে। এদের মধ্যে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠী একেবারেই অবহেলিত থাকায় তাদের জীবনমানের উন্নয়নে বিশেষ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আর ওই কর্মসূচীর আওতায় ওইসব সম্প্রদায়ের ৫ বছরের উর্ধ্বে শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ৫০ বছর বা তদুর্ধ্ব অক্ষম ব্যক্তিকে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে। তিনি প্রশিক্ষণ সমাপণকারীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মস্বাবলম্বীতা অর্জনের পাশাপাশি নিজেদের লোকজনকেও এগিয়ে নিতে হবে। আর এভাবেই একদিন তারাও সমাজের উচু পর্যায়ে জায়গা করে নিতে পারবে। এজন্য তিনি হতদরিদ্র দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান।
সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সাবেক উপ-পরিচালক মোঃ আফছর আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। ওইসময় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক এটিএম আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ জনের মধ্যে ৩০ জন ছিল কম্পিউটার ট্রেডে ও ২০জন ছিল সেলাই ট্রেডে। এদের মধ্যে দৈনিক ভাতাবাবদ মাথাপিছু ৩শ টাকা এবং প্রশিক্ষণোত্তর উপকরণ সহায়তাবাবদ ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads