নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মঙ্গলবার রাতে এক গৃহবধূকে (৩২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৬ অক্টোবর বুধবার সকালে নালিতাবাড়ী থানায় ওই গৃৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে রূপনারায়নকুড়ার ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। ওই সময় পার্শ¦বর্তী কিল্লাপাড়া গ্রামের বছর মাহমুদের ছেলে বিল্লাল হোসেন (৪০) গৃহবধূর ঘরে ঢুকে পড়ে আলো নিভিয়ে দেয়। গৃহবধূ ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লে বিল্লাল গৃহবধূর গলায় চাকু ধরে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর স্বামী বাড়ি ফিরে এলে তাকে বিষয়টি জানান। পরে গৃহবধূর স্বামী বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে অবহিত করেন। বুধবার সকালে গৃহবধূ বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামী করে নালিতাবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই মতিউর রহমান বলেন, গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
























