ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৩
নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nakla-picমো: মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় উইন-২০৭ ও ৩০২ জাতের ধানের উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার মোজারবাজারের ‘অগ্নিবীণা আইপিএম ক্লাব ও এআসিসি’র কার্যালয়ের সামনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুজ্জামান। গোলাম মনছুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভূরদী খন্দকারপাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি মো. মোশারফ হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাহফিজুল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষক শহিদুজ্জামান, হাসানুল, আনার উল্লাহ, শাহজাহান, রফিকুল ইসলাম প্রমুখ। ওই মাঠ দিবসে উইনঅল হাইটেক সীড কোম্পানির আমদানীকৃত ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিবেশিত আমন মৌসুমে উইন-২০৭ ও বোরো  মৌসুমে উইন ৩০২ জাতের ধানের অধিক ফলন ও এর সুবিধা সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। স্বল্পকালীন ওই জাতের ধান চাষ করার জন্য উপস্থিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন বক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের হতদরিদ্র সজীবকে জেলা… পরবর্তী সংবাদ সরকার দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads