ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-rali-26-10-16স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নত স্যানিটেশন, সুস্থ্য জীবন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ আহমদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশলীর জেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মোঃ নেজামুল হক, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মোতালেব, নকলা ও নালিতাবাড়ী উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ মতিউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনার আগে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের কিভাবে হাত ধুতে হয় সে বিষয়ে জেলা প্রশাসক নিজে শিক্ষা প্রদান করেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘ, আশা, আর.ডি.এস এনজিওসমূহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূর চুল কর্তন… পরবর্তী সংবাদ ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের হতদরিদ্র সজীবকে জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads