ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের হতদরিদ্র সজীবকে জেলা প্রশাসকের সহায়তা

খবর টি পড়েছেন : ১৮২
ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের হতদরিদ্র সজীবকে জেলা প্রশাসকের সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-picস্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের ঝিনাইগাতীর হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী সজীব হাসানকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ২৬ অক্টোবর বুধবার দুপুরে জেলা প্রশাসক তার অফিস কক্ষে সজীবের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। একইসাথে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারও তার তরফ থেকে ১ হাজার টাকার সহায়তা দেন। ওইসময় এনডিসি মাহমুদুর রহমান মামুন, বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্যসহ সজীবের বাবা সেকান্দর আলী উপস্থিত ছিলেন।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের দর্জি সেকান্দর আলীর দ্বিতীয় সন্তান সজীব। এক খন্ড বসভিটা ব্যতীত কোন জায়গা-সম্পদ না থাকায় সজীবের পিতার সাথে মা শাপলা খাতুনও স্থানীয় তিনানী বাজারে দর্জির কাজ করেন। তাদের বড় সন্তান শরিফ মোস্তফা হীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ছোট ছেলে সজীব এবার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.৭৫ ও শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির সুযোগ পায়। কিন্তু আর্থিক অনটনের কারণে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল সজীব ও তার পরিবার। ওই অবস্থায় সজীবের ভর্তি অনিশ্চয়তার বিষয়টি জানতে পারেন বিটিভি ও দৈনিক সমকালের শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি সহায়তার হাত বাড়ান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া… পরবর্তী সংবাদ নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads