ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূর চুল কর্তন ॥ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ১৪৪
ঝিনাইগাতীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূর চুল কর্তন ॥ গ্রেফতার ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nirjatonস্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুক না পেয়ে মাজেদা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ওপর নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আনসার আলীর ছেলে খোরশেদ আলম, স্ত্রী উম্মে কুলছুম ও মেয়ে নাজমা বেগম। ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় তাদের শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্্েরট আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, প্রায় ৫ বছর আগে পাইকুড়া গ্রামের রহিম বাদশার মেয়ে মাজেদা খাতুনের সঙ্গে একই গ্রামের আনসার আলীর ছেলে খোরশেদ আলমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায় যৌতুকের জন্য মাজেদাকে চাপ দিতেন এবং নির্যাতন করতেন। ৮ অক্টোবর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়ি থেকে ৫ হাজার টাকা আনার জন্য মাজেদার ওপর চাপ প্রয়োগ করেন। মাজেদা টাকা এনে দিতে অস্বীকার করেন। ওই সময় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ৩ ননদ মাজেদাকে ঘরে আটক রেখে মারধর করেন এবং চুল কেটে মাজেদার মাথা ন্যাড়া করে দেন। পরে তাঁরা মাজেদাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বাবার বাড়িতে এসে মাজেদা ঘটনাটি তাঁর বাবা-মা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। ওই ঘটনায় সোমবার মাজেদার স্বামী খোরশেদ আলম, শ্বশুর আনসার আলী, শাশুড়ি উম্মে কুলছুম, ৩ ননদ নাজমা, নাছিমা ও নার্গিছকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। তবে গৃহবধূর স্বামী খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাঁর পরিবারের কেউ তাঁর স্ত্রীকে মারধর বা চুল কাটেননি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চালসহ আটক ১ পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads