স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সুজা (৬০) ২৪ অক্টোবর সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি জেলা সমাজসেবা অফিসের আওতায় ইউনিয়ন সমাজকর্মী হিসেবে সদ্য অবসরে ছিলেন। সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জেবুন্নাহার শাম্মী উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা সুজাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। ওই সময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ আর এম ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, ওসি গোলাম হায়দারসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।























