ads

মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা কমান্ডের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬০
নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা কমান্ডের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nalitabari-muktijuddhaনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার আমবাগান বাজারে ওই কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা রমজান আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু সালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হীরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সাহাব উদ্দিন ও ডেপুটি কমান্ডার আব্দুস সালাম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আব্দুল বারী, আছমত আলী, নুরুল ইসলাম, মোবারক আলী প্রমুখ। ওই সময় জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এলাকার সুধী সমাজ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন পরবর্তী সংবাদ শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads