ads

সোমবার , ২৪ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে নতুনদের জয়জয়কার : ঝরে পড়েছেন অনেকেই

খবর টি পড়েছেন : ৮৩৮
শেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে নতুনদের জয়জয়কার : ঝরে পড়েছেন অনেকেই
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

minu-liton-rumanস্টাফ রিপোর্টার ॥ সম্মেলনের দীর্ঘ সাড়ে ১৬ মাস পর গঠিত ও কেন্দ্রীয় কাউন্সিলের প্রাক্কালে অনুমোদিত শেরপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে নবীনদের জয়জয়কার অবস্থান নিশ্চিত হয়েছে। অন্যদিকে ওই কমিটি থেকে ঝরে পড়েছেন এক সময়ের ডাক সাইটের বেশ কয়েকজন নেতা। কারও আবার স্থান হয়েছে উপদেষ্টা পরিষদে। ৭১ সদস্যের নির্বাহী পরিষদে এবার ৩০ জনই নতুন। অর্থাৎ পূর্বের কমিটির সাবেক সহ-সভাপতি প্রয়াত সাবেক এমপি এম এ বারী, সাবেক সদস্য এডভোকেট জিন্নত আলী ও শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলীর মৃত্যু এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী বিএসসি অসুস্থতাজনিত কারণসহ আরও ২৬ জন ঝরে পড়ায় নতুন অর্ন্তভূক্ত হয়েছেন তারা। ২২ ও ২৩ অক্টোবর কেন্দ্রীয় কাউন্সিলে যাওয়া শেরপুরের দলীয় নেতা-কর্মীদের সূত্রে ২৪ অক্টোবর সোমবার পাওয়া তালিকায় বেরিয়ে এসেছে ওই তথ্য।
জানা যায়, দীর্ঘ সাড়ে ১২ বছর পর ২০১৫ সালের ১৯ মে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দ্বিতীয় দফায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে হুইপ আতিউর রহমান আতিক এমপি ও এডভোকেট চন্দন কুমার পাল পিপি। পৌর নির্বাচন ও ইউপি নির্বাচনসহ টুকিটাকি বিষয়ে দলের একটি ক্ষুদ্র অংশের সাথে অভ্যন্তরিণ টানাপোড়েন থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে বিরাজমান সু-সম্পর্কের কারণে দলীয় নেতা-কর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকগণ ধরেই নিয়েছিলেন এবার সহসাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। কিন্তু স্থানীয় নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে কৌশল অবলম্বনের কারণে অবশেষে এবারের কমিটিও গঠিত হয় সম্মেলনের দীর্ঘ প্রায় সাড়ে ১৬ মাস পর। আর সেই পূর্ণাঙ্গ কমিটি দাখিলমাত্রই ১১ অক্টোবর দলের প্রধান শেখ হাসিনা তা অনুমোদন দেন। কিন্তু ওই কমিটিতে কার কোন অবস্থান তা মুখে মুখে ছড়িয়ে পড়লেও কমিটির তালিকা পাওয়া যাচ্ছিল না কোনভাবেই।
এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা আওয়ামী লীগের ৯ সহ-সভাপতির মধ্যে রয়েছেন আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, মোঃ জমসেদ আলী, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, মোঃ গোলাম রব্বানী, এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও শামছুন্নাহার কামাল। এদের মধ্যে সাবেক সিনিয়র সদস্য খন্দকার নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাবেক সংগঠনিক সম্পাদক এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল নতুন করে অর্ন্তভূক্ত হয়েছেন। আর সহ-সভাপতি থেকে বাদ পড়ে এবার উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম।
৩ যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মোঃ নাজিমুল হক নাজিম ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু। এদের মধ্যে ৩ জনেরই হয়েছে পদোন্নতি। পূর্বের কমিটিতে নির্বাহী সদস্য ছিলেন শেরপুর পৌরসভার দু‘দফায় নির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন অপর দু’জন। পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী বিএসসি বাদ পড়েছেন দীর্ঘদিনের অসুস্থতার কারণে। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু পদাবনতিক্রমে এবার নির্বাহী সদস্য হলেও অপর যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল পেয়েছেন সহ-সভাপতি পদ।
৩ সাংগঠনিক সম্পাদকের মধ্যে রয়েছেন হুমায়ুন কবীর রুমান, বশিরুল ইসলাম সেলু ও আনোয়ারুল হাসান উৎপল। এদের মধ্যে প্রথম দুজনের পদোন্নতি ও শেষজনের হয়েছে প্রবেশেই বাজিমাত। কারণ পূর্বের কমিটিতে সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক ও বশিরুল ইসলাম সেলু ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক। আর আনোয়ারুল হাসান উৎপল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তবে এবারের অনুমোদিত তালিকায় সাংগঠনিক সম্পাদকদের অবস্থান দেওয়া হয়েছে সম্পাদকমন্ডলীর পরে।
সম্পাদকমন্ডলীতে রয়েছেন ড. শাহ মোঃ মনিরুল ইসলাম নাহিদ (আইন বিষয়ক), মোঃ সাইফুল ইসলাম ভুট্টু (কৃষি ও সমবায়), এডভোকেট রফিকুল ইসলাম আধার (তথ্য ও গবেষণা), চন্দন সাহা (ত্রাণ ও সমাজকল্যাণ), আব্দুল্লাহ আল মামুন (দপ্তর), আলহাজ্ব মোঃ দুলাল উদ্দিন (ধর্ম বিষয়ক), দেবাশীষ ভট্টাচার্য (প্রচার ও প্রকাশনা), একেএম রফিকুল ইসলাম (বন ও পরিবেশ), ডাঃ এটিএম মামুন জোশ (বিজ্ঞান ও প্রযুক্তি), কোহিনুর বেগম বিদ্যুৎ (মহিলা বিষয়ক), আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ (মুক্তিযোদ্ধা বিষয়ক), মোঃ আব্দুল হামিদ (যুব ও ক্রীড়া), মোঃ শামীম হোসেন (শিক্ষা ও মানবসম্পদ), লুৎফর রহমান নতুন (শিল্প ও বাণিজ্য), মোঃ আরিফ রেজা (শ্রম বিষয়ক), আনিসুর রহমান (সংস্কৃতি বিষয়ক), ডাঃ এম এ বারেক তোতা (স্বাস্থ্য ও জনসংখ্যা), বিনয় কুমার সাহা (উপ-দপ্তর), বেলায়েত হোসেন বেলাল (উপ-প্রচার ও প্রকাশনা) ও আসাদুজ্জামান রৌশন (কোষাধ্যক্ষ)। এদের মধ্যে এডভোকেট রফিকুল ইসলাম আধারের পদোন্নতি অনেকেরই প্রত্যাশা থাকলেও তার পাশাপাশি সাইফুল ইসলাম ভুট্টো, আলহাজ্ব মোঃ দুলাল উদ্দিন, মোঃ আব্দুল হামিদ, লুৎফর রহমান নতুন ও আসাদুজ্জামান রৌশনকে পূর্বের পদেই বহাল রাখা হয়েছে। আর নতুন করে অর্ন্তভূক্ত হয়ে বিতর্কের ঝড় তুলেছেন ড. শাহ মোঃ মনিরুল ইসলাম নাহিদ। কারণ এলাকার রাজনৈতিক অঙ্গণে তার বিচরণ না থাকাসহ আইনজীবী সনদ ও পেশাগত অবস্থান নিয়েই রয়েছে বিতর্ক। অন্যদের মধ্যে সাবেক দপ্তর সম্পাদক দেবাশীষ ভট্টাচার্যের ভাগ্যে জুটেছে এবার প্রচার ও প্রকাশনা সম্পাদক। সম্পাদকমন্ডলীর অন্যান্যরা সবাই কমিটিতে নবাগত।
৩৪ জনের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বেগম মতিয়া চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চান এমপি, খন্দকার মোঃ খুররম, মোঃ খোরশেদুজ্জামান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, এমএ হাসেম, ছানুয়ার হোসেন ছানু, আমির আলী সরকার, রফিকুল ইসলাম, আশরাফ হোসেন খোকা, মোতাহারুল ইসলাম লিটন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, এডভোকেট আবুল কাশেম, প্রকাশ দত্ত, এসএমএ ওয়ারেজ নাইম, এসএম আমিরুজ্জামান লেবু, মোঃ জিয়াউল হক, মোঃ ফজলুল হক, আব্দুল হালিম উকিল, অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অধ্যাপক মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ হায়দার আলী, অধ্যক্ষ গোলাম হাসান খান সুজন, শাহ মোঃ বুরহান উদ্দিন, কানু চন্দ্র চন্দ, শফিকুল ইসলাম শফিক, সরকার গোলাম ফারুক, মোফাজ্জল হোসেন চান, মোঃ উমর আলী, মোস্তাফিজুর রহমান লেবু, আব্দুল মতিন, এডভোকেট নুরুল ইসলাম ও এডিএম শহীদুল ইসলাম। তাদের মধ্যে নতুন অর্ন্তভূক্ত হয়েছেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, এম এ হাসেম, মোতাহারুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম জিন্নাহ, মোঃ জিয়াউল হক, মোঃ ফজলুল হক, অধ্যাপক মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ হায়দার আলী, অধ্যক্ষ গোলাম হাসান খান সুজন, শফিকুল ইসলাম শফিক, মোঃ উমর আলী, মোস্তাফিজুর রহমান লেবু, মোঃ আব্দুন মতিন, এডভোকেট নুরুল ইসলাম ও এডিএম শহীদুল ইসলাম।
এদিকে ৭১ সদস্যের নবগঠিত ওই কমিটিতে নতুন করে ৩০ জনের অর্ন্তভূক্তি হলেও বাদ পড়েছেন একসময়ের ডাক সাইটের বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ আখতারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তাপস সাহা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আবু সালেহ, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক খাইরুল ইসলাম আজাদ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম আল জাহান, সাবেক উপ-দপ্তর সম্পাদক আবুল হোসেন রাসেল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল হাই, আমজাদ হোসেন সরকার, মোক্তার হোসেন, শহীদুল্লাহ তালুকদার মুকুল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ফৌজিয়া হক, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আমির হামজা, হাফিজুর রহমান লিটন, মাহবুবুর রহমান বিদ্যুৎ, গোলাম মোস্তফা ও বেলায়েত হোসেন। ঝরে পড়া নেতাদের মধ্যে দু’একজন জানিয়েছেন, দলের কেন্দ্রীয় ট্রাইব্যুনালে তারা আপত্তি দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। তবে ঝরে পড়া নেতাদের মধ্যে দু’একজন জানিয়েছেন, দলের কেন্দ্রীয় ট্রাইব্যুনালে তারা আপত্তি দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।
তবে নির্বাহী পরিষদে স্থান না পেলেও ২১ সদস্যের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক বিএসসি, নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু।
উপদেষ্টা পরিষদ : এডভোকেট মোঃ আব্দুল হালিম, অধ্যক্ষ মিজানুর রহমান, মোহাম্মদ আলী মিয়া, সৈয়দ এমদাদুল হক, জিয়াউল হক বিএসসি, মোঃ আমজাদ হোসেন, অধ্যক্ষ মোঃ তহুর আলী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম মঞ্জু, আব্দুল ওয়াদুদ অদু, ডাঃ কিরণ দত্ত, অনন্ত কুমার রায়, অধ্যাপক মোফাজ্জল হোসেন, আলহাজ্ব মজিবর রহমান মাস্টার, ছাদেক আলী মাস্টার, এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, বীর মুক্তিযোদ্ধা মোঃ হযরত আলী, আব্দুল বারী মাস্টার, এডভোকেট দেলোয়ার হোসেন, শরিফ উদ্দিন সরকার, মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি জানান, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণসহ দলের হয়ে যারা কাজ করছেন তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। এক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি নবীনদেরও অবস্থান বিবেচনায় স্থান করে দিতে হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী পথনাটক মঞ্চস্থ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads