ads

সোমবার , ২৪ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমএ পাস করা সৈয়দ পার্সেন্টেজে খেটেও খুশি

খবর টি পড়েছেন : ১৯৯
এমএ পাস করা সৈয়দ পার্সেন্টেজে খেটেও খুশি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

syadমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ মহৎ ইচ্ছা থাকলে উচ্চ শিক্ষা গ্রহণ করে রাজনীতি বা জন প্রতিনিধিত্ব না হয়েও জনসেবা করা যায় এমনটাই প্রমাণ করছে শেরপুরের নকলা উপজেলাধীন দুধেরচরের বহর্দী গ্রামের আঃ কাইয়্যুম আলীর ছেলে মোঃ সৈয়দ হোসেন। সে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় ও পুরাতন আনন্দমোহন বিশ্ব বিদ্যালয় কলেজ হতে ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স- মাষ্টার্স সম্পন্ন করেছেন। তারা ৫ ভাই, ৪ বোন; সে ভাইদের মধ্যে চতুর্থ। পরিবার ও সন্তানদের শিক্ষা খরচ চালাতে প্রায়ই হিমশিম খেতে হয় কৃষক কাইয়্যুম আলীর। তাই এমএ অধ্যয়রত অবস্থায় ৯ মাস আগে সৈয়দ হোসেন পোষ্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি গ্রুপে আয়ের পার্সেন্টেসের চুক্তিতে এক বছরের জন্য চাকরি নেন। তার পোষ্টিং দেওয়া হয় নকলা পোষ্ট অফিসে। সেখানে বিভিন্ন চাকরি প্রার্থীদের চাকরির আবেদন ফরম পুরন, বিভিন্ন ভর্তি তথ্য ও পরিক্ষার ফলাফল দেখা সহ অনলাইনের সকল প্রকার কাজ করেন তিনি। তা থেকে যা আয় হয় তার ৮০% নিজে নিয়ে বাকি ২০% সরকারি কোষাগারে জমা দেন। সেখানকার আয় দিয়েই তার পড়া লেখার খরচ চালায় সে। তিনি বলেন টাকা যা পান তাতেই সন্তুষ্ট, কারন হিসেবে বলেন তার হাতে আবেদন করা অনেকেই চাকুরি পেয়েছেন। চাকরি প্রাপ্তরা যখন এসে বলেন, ভাই আপনার হাতে করা আবেদনের মাধ্যমেই চাকরি হয়েছে, বর্তমানে তার পরিবার সুখি। হাসিমাখা এমন সব কথা শুনে সৈয়দের প্রাণ ভরে যায়। ১৬ অক্টোবর রবিবার রাত পৌণে আটটায় নকলা পোষ্ট অফিসে গিয়ে দেখাযায়, সে উরফা এলাকার মুক্তি যোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের এসএটি রেজাউল করিম হীরা ও এসএটি সাইফুল ইসলামের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তরে চাকরির আবেদন ফরম পুরণ করছেন। সৈয়দ হোসেনের সাথে আলাপ করে জানাযায়, অফিস সময়ে বিদ্যুৎ থাকলে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয়। আর শুরুতে এই আয় ছিল মাত্র ৮০ থেকে ১২০ টাকা। বিদ্যুৎ না থাকলেও আয় একদম কম হয়। সে আরও বলেন, সারা দেশে ৮ হাজার ৫ শ’ টি পোষ্ট ই-সেন্টার রয়েছে যার মাধ্যমে পোষ্ট অফিসের সকল ফ্রী অনলাইন কার্যক্রম সহ বাহিরের লোকদের টাকার বিনিময়ে বিভিন্ন ই-সেবা দেওয়া হচ্ছে। সৈয়দ বলেন, পোষ্ট ই-সেন্টারের আয় দিয়েই নিজের শিক্ষা খরচ চালিয়ে যা অবশিষ্ঠ থাকে তা পরিবারের খরচ বহন করেন। সে লেখাপড়া শেষ করেছে, এখন স্থায়ীভাবে ভালো একটি চাকরি খোঁজতেছেন। হীরা ও সাইফুল সহ অনেক চাকরি প্রর্থীরা বলেন, সরকারের এমন মহতী উদ্যোগের ফলেই আজ গ্রামের সবাই যে কোন চাকরিতে আবেদন করতে পারছে। ই-পোষ্ট সেন্টারের মাধ্যমে আবেদন করে অনেক গ্রামীণ ছেলে মেয়েরা চাকরিও পেয়েছেন। তথ্য প্রযুক্তিতে সরকারের এমন উন্নয়ন মূলক কাজের ভুয়সী প্রশংসা করে সুধীজনরা বলেন, বর্তমান সরকারের আমলে একদম অজপাড়া গ্রামের ছেলে মেয়েরাও আজ বিভিন্ন চাকরিতে আবেদন করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি কৃষি সেবা ও স্বাস্থ্য সেবার মতো বিভিন্ন গুরুত্ব পূর্ণ সেবা পাচ্ছেন গ্রামিণ কৃষক সহ সাধারণ জনগনরাও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিনটি দিবস ও নারীর অবদান একই সূত্রে গাঁথা… পরবর্তী সংবাদ শেরপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads