ads

বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিজিডি কার্ডের জন্য ঘুষ চাওয়ায় যুবকের কারাদন্ড

খবর টি পড়েছেন : ২৩০
ভিজিডি কার্ডের জন্য ঘুষ চাওয়ায় যুবকের কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-1-vgdস্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার জন্য হতদরিদ্র এক নারীর কাছে ঘুষ দাবি করায় আবুল কালাম (৩৫) নামে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ অক্টোবর বুধবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্ত আবুল কালাম নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের মুসা মিয়ার ছেলে।
জানা যায়, ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর আব্দুর রহিমের স্ত্রী মনোয়ারা বেগমকে ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে একই গ্রামের আবুল কালাম ১ হাজার টাকা ঘুষ দাবি করেন। মঙ্গলবার দুপুরে ঘুষ চাওয়ায় ওই নারী নলকুড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সার কাছে অভিযোগ করেন। পরে চেয়ারম্যান আবুল কালামকে ইউনিয়ন পরিষদে ডেকে আনেন এবং তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নরপশু বাবার লালসার শিকার মেয়ে! পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সদরে কলেজ জাতীয়করণ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads