ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতীতে কলেজ জাতীয়করণ সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মগবুল হোসেন, অধ্যক্ষ রেজাউল হাসান মিঞা, আলহাজ আবুল হাসেম, আলীম আল রেজা লিক্সন, শিক্ষক সাহাজ উদ্দিন সাজু, আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আয়নাল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মাসুদ হাসান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন সরকার, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি শামছুদ্দুহা বাচ্চু, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সেজু প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ঝিনাইগাতী সদরসহ ৫টি ইউনিয়নে ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৯টি এবং ১৩টি দাখিল মাদ্রাসার মধ্যে ১০টি অবস্থিত। এই বিশাল জনগোষ্ঠিকে ব্যতিরেকে তথ্য গোপন করে উপজেলা সদর থেকে দুরত্ব কম দেখিয়ে ৩টি মাধ্যমিক বিদ্যালয় আর ৩টি দাখিল মাদ্রাসার আলোকে উপজেলার শেষ প্রান্তে ৩/৪টি গ্রামের সুবিধার্থে কলেজ জাতীয়করনকে একটি অমানবিক ঘোষনা বলে মনে করেন। তারা বলেন, নীতিমালার বাইরে আদর্শ মহাবিদ্যালয়কে জাতীয়করণ তালিকায় অর্ন্তভুক্ত করায় ঝিনাইগাতীর বৃহৎ জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা গ্রহনের অধিকার হরণ করার পায়তারা করা হচ্ছে। বক্তারা শিক্ষা বান্ধব, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন, তদন্ত পূর্বক নীতিমালা মোতাবেক উপজেলা সদরের কলেজকে জাতীয়করণ করার।























