ads

বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দারিদ্র্য নিরসনে ব্র্যাকের কর্মসূচি অনুসরণীয় ॥ শেরপুরে জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ১৮২
দারিদ্র্য নিরসনে ব্র্যাকের কর্মসূচি অনুসরণীয় ॥ শেরপুরে জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-2স্টাফ রিপোর্টার ॥ ‘উপেক্ষা নয়, নয় বর্জন; সবাইকে নিয়েই দারিদ্র্য নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সারা দেশের ন্যায় শেরপুরেও সপ্তাহব্যাপি নানা কর্মসূচি পালন করে। এরই অংশ হিসেবে ১৯ অক্টোবর বুধবার সকালে ব্র্যাকের শেরপুর শহরের দক্ষিণ গৌরীপুরস্থ আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। ওইসময় দেশজুড়ে অতি দারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেন, ‘ ব্র্যাক সরকারের পাশাপাশি শেরপুর জেলায় অনেক ভাল কাজ করছে, দারিদ্র্য নিরসনেও ভূমিকা রাখছে। হতদরিদ্র মহিলাদের জীবন ও জীবিকা উন্ন্য়নে গ্রামীন নার্সারী, খামার, হাঁস-মুরগী পালন করার কাজে সম্পদ বিতরণসহ স্বাস্থ্য সেবা, ল্যাট্রিন বিতরণ করছে। এজন্য দারিদ্র্য নিরসনে ব্র্যাকের কর্মসূচি অনুসরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, সরকার ও এনজিও একত্রে কাজ করছে বলেই দেশ দারিদ্র মুক্ত হচ্ছে’।
জেলা ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ নিলাদ্রী হোড়, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, অতি দরিদ্র কর্মসূচির সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেদওয়ানুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাহাবুল ইসলাম, তাত ও ক্ষুদ্র ঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাজহারুল আনোয়ার, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া ও সাংবাদিক হাকিম বাবুলসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম অন্যান্যদের নিয়ে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে টিইউপির কার্যক্রম পরিদর্শন করেন। ওইসময় তিনি ব্র্যাকের সদস্যদের মাঝে চালের টিনসহ স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন, পুষ্টি কণা ও চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ বিতরণ করেন এবং নার্সারি, গবাদি পশু ও হাস-মুরগি পালন প্রকল্প পরিদর্শন করেন এবং স্বাবলম্বীদের নিয়ে উঠান বৈঠকে মিলিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী সদরে কলেজ জাতীয়করণ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবলের ফাইনাল ও পুরস্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads