স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা এমপিওভূক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ১৯ অক্টোবর বুধবার দুপুরে শহরের থানা মোড়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে প্রায় ঘন্টাব্যাপি ওই অবস্থান কর্মসূচি পালন করে জেলা নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন। ওই সময় বক্তব্য রাখেন জেলা নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. কাজল মিয়া, সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ মোক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, একেএম মোক্তারুজ্জামান প্রমুখ। এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, জেলায় বর্তমানে ৫০টি স্কুল-মাদ্রাসা ও কলেজ নন এমপিও রয়েছে। আর ওইসব প্রতিষ্ঠানের অধীনে থাকা প্রায় ৮শ জন শিক্ষক-কর্মচারী বেতন-ভাতার অভাবে দীর্ঘদিন যাবত মানবেতর জীবন যাপন করছেন।























