ads

বুধবার , ১৯ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সদরে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতী সদরে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

manob-bondhonঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার স্থানীয় আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের লোকজন ওই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। ঝিনাইগাতী কলেজ জাতীয়করণের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, ফজলুল করিম, মো. শহীদুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুব সুলাইমান, মো. সারোয়ার হোসেন, শিক্ষার্থী মো. রাসেল মিয়া, আব্দুল আল মামুন প্রমুখ। ওইসময় বক্তারা উপজেলা সদর থেকে দীর্ঘ প্রায় ১৩ কি.মি. দূরে তিনানী এলাকায় অবস্থিত আদর্শ ডিগ্রী কলেজকে জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ দিয়ে সদরের মনোরম পরিবেশে সুষ্ঠু পাঠদান উপযোগী আলহাজ্ব শফিউদ্দিন কলেজকে অর্ন্তভূক্তির দাবি জানান। অন্যথায় সবাইকে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন। এরপর এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এমপিওভূক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পরবর্তী সংবাদ নকলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads