নালিতাবাড়ীতে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে

খবর টি পড়েছেন : ৩১১
নালিতাবাড়ীতে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর কাওয়াকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে থাপড়ে কানের পর্দা ফাটানোর ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৬ অক্টোবর রবিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারি দুপুরে বিদ্যালয় মাঠে খেলাধূলা অবস্থায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু কাউসারের বাম কানে থাপ্পড় কষেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহুল আমিন। এতে ওই শিক্ষার্থীর কানের ছিদ্র গড়িয়ে রক্তপাত হতে থাকে। এমতাবস্থায় কাউসারের পিতা মোঃ ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পাশাপাশি শেরপুরের আদালতে অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানাকে নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে জেলা সদর হাসপাতাল থেকেও অভিযোগের অনুকূলে চিকিৎসা প্রতিবেদন দাখিল করা হয়। ফলে অভিযোগটি তদন্তপূর্বক থানায় এজাহারভুক্ত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তেও ওই ঘটনার সত্যতা মিলে। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার স্বার্থে ওই শিক্ষককে একই উপজেলার অন্য কোন বিদ্যালয়ে শূন্যপদে বদলির জন্য প্রস্তাব আহবান করেন। কিন্তু বহাল তবিয়তে থাকেন অভিযুক্ত শিক্ষক।
এদিকে, কান ফাটানোর ঘটনার পর থেকে ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় শিশু কাউসার। ফলে তার পড়ালেখা ও ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকেরা। অবশেষে ওই মামলায় জামিন নিতে অভিযুক্ত শিক্ষক রহুল আমিন রবিবার শেরপুর আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত পরবর্তী সংবাদ শেরপুরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় মামলা : জড়িতদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads