শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

খবর টি পড়েছেন : ১৩৯
শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hatiশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে ইয়ার আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার বালিজুরি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ইয়ার আলী ওই গ্রামের মৃত ইকিলি শেখ এর ছেলে।
জানা যায়, দেড় মাসের অধিককাল সময় ধরে ঝিনাইগাতী সীমান্তে একদল বন্যহাতি তান্ডব চালাচ্ছে। একইভাবে অপর একটি দল পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলাধীন বালিজুরি এলাকা দিয়ে তান্ডব চালাতে শুরু করে। একপর্যায়ে সোমবার রাত ১০টার দিকে বিভিন্ন স্থানে হানা দিয়ে হাতির দলটি বালিজুরি এলাকায় পৌছলে রাস্তার ধারে স্থানীয় একটি মুদি দোকানে বসে থাকাবস্থায় ওই গ্রামেরই বাসিন্দা এবং দোকানদার বৃদ্ধ ইয়ার আলীকে শুড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। ওইসময় আশপাশে থাকা লোকজন দৌড়ে কোনমতে প্রাণে বেঁচে যান। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৪৭ দিনে হাতির আক্রমনে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটল। অপরদিকে তান্ডব চালাতে গিয়ে ২ হাতির মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হওয়া ঘরবাড়ির সংখ্যা অন্তত শতাধিক এবং বিনষ্ট হওয়া ফসলী জমির পরিমাণও প্রায় অর্ধশত একর জমি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর থেকে নিখোঁজের ৬ দিন পর ময়মনসিংহে লাশ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads