শেরপুরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় মামলা : জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

খবর টি পড়েছেন : ২৭৮
শেরপুরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় মামলা : জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-human-chainস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কলেজ ছাত্র মিনহাজুল ইসলাম আকাশকে হত্যার ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। ১৭ অক্টোবর সোমবার রাতে শেরপুর সদর থানায় আকাশের চাচা সুমন রহমান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কাউকে শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে আয়োজিত এক মানববন্ধনে আকাশ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করেছে শেরপুর সরকারি কলেজ ও ভিক্টোরিয়া একাডেমীর শিক্ষার্থীরা। ওইসময় তারা মেধাবী শিক্ষার্থী আকাশের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় না আনা হলে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। এরপর ছাত্রনেতা আশিকুর রহমান আশিকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলও শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, শেরপুর শহরের গৌরীপুর মহল্লার মৃত মফিজুল ইসলামের একমাত্র পুত্র ও শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আকাশ ১১ অক্টোবর বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়। এর ৬ দিন পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী তীরে তার লাশ পাওয়া যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে পরবর্তী সংবাদ শেরপুরে শেখ রাসেলের ৫২ তম জন্মদিন পালিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads