মোঃ মোশারফ হোসেন, নকলা ( শেরপুর) : শেরপুরের নকলায় হাজী জালমামুদ কলেজ জাতীয়করণ হওয়ায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে বৃহস্পতিবার রাতে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ কতৃপক্ষ। এসময় শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, ওই কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন সহ কলেজের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ বিভিন্ন নেতা কর্মী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে কলেজের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ান হয়।























