ads

শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সকল অপকর্মের জন্য খালেদা জিয়ার বিচার হবে : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৪৯
সকল অপকর্মের জন্য খালেদা জিয়ার বিচার হবে : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur_motia_pictureমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে এবং নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশকে যখন দ্রুত এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বিএনপি-জামায়াত উগ্র মৌলবাদীদের উসকে দিয়ে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু বিএনপি-জামায়াতের উসকে দেয়ার রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, নানা প্রতিকূলতা সৃষ্টি করতে সকল অপকর্মের জন্য খালেদা জিয়ারও বিচার হবে। মানুষ পুড়িয়ে মেরে ও এতিমের টাকা খেয়ে খালেদা পার পাবে না। তিনি ৯ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপি নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌর এলাকায় দরিদ্রদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণকালে বিভিন্ন সমাবেশে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ডাবল করে দিয়েছেন, তাঁদের সেবার মানও ডাবল করতে হবে। বেতন বাড়াবে, অথচ জনগণের সেবার মান বাড়বে না, তা হবে না। কারণ হিসেবে তিনি বলেন, জনগনের টাকাতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়।
এদিন মন্ত্রী উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ হাজার ৬৬৫ জন হতদরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিনসহ স্থানীয় প্রশাসন, উপজেলা-ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ, ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্তনাদের শিক্ষা উপকরণ বিতরণ পরবর্তী সংবাদ নকলায় কলেজ জাতীয়করণ হওয়ায় কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads