স্টাফ রিপোর্টার : শেরপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্তনাদ’র উদ্যোগে এবার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মুন্সীরচর এলাকাস্থ অনুরনণ এক্সকুসিভ স্কুলের প্লে-গ্রুপের ৪৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, রাবার, পেন্সিল, কাটার ইত্যাদি তুলে দেওয়া হয়। ওইসময় তাদের মাঝে শুকনা খাবারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। অনুরণন এক্সকুসিভ স্কুলের পরিচালক সাদেকুন নাইমের সভাপতিত্বে ওইসময় আর্তনাদ নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের আহবায়ক সোবহান উদ্দিন জিহান, সদস্য সচিব এমদাদুল হক রিপন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিথুন, মাহানুর রোশান মাহিন, সদস্য মিথুন, সাদি, শুভঙ্কর সাহা, ফাহিম, জরিপ, ফাহিম, মুফিদ, তানভীর, মিদুল, পিয়াস, কাকন, রতন, শিহাব ও নাইমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।























