ads

বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ২ জনসহ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ১৬ বীরাঙ্গনা

খবর টি পড়েছেন : ১৫৪
নালিতাবাড়ীর ২ জনসহ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ১৬ বীরাঙ্গনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bbbbbশ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত আরও ১৬ নারীর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগেই জানিয়েছেন, ৪শ থেকে ৫শ জন বীরাঙ্গনাদের তালিকা নিয়ে কাজ করছেন তারা, পর্যায়ক্রমে সবাইকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ীর মোছা. হাফিজা বেওয়া ও সমলা বেওয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। সাতক্ষীরার দেবহাটার মৃত সতী সাবিত্রী চক্রবর্তী ও নিছতারা বিবি এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোছা. শুকুরন নেছা, ঠাকুরগাঁওয়ের রাণী শংকৈলের মৃত তিত্ত বালা, গাইবান্ধার সাদুল্লাহপুরের মোছা. ছাপাতন বেওয়া, গোপালগঞ্জ সদরের রাশিদা বেগম এবং সিলেট শিবগঞ্জের রোকেয়া বেগমও এই স্বীকৃতি পেয়েছেন।
মুজিবনগর স্মৃতিসৌধে ধরে রাখা একাত্তরে নারীদের ওপর চালানো সেই বর্বরতার ক্ষতচিহ্ন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন বরিশালের আগৈলঝাড়ার কানন গোমেজ, মৌলভীবাজারের কুলাউড়ার মিনারা বেগম, হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষ, কুমিল্লার নাঙ্গলকোটের মোসা. আফিয়া বেগম, নাটোর সদরের মোছা. শেফালী বেগম ও বিমলা রাণী সরকার এবং লালমনিরহাটের হাতিবান্ধার আমিচা বেগম। এরা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যা‌তিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান। তার নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়, যা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্য‌ন্ত চলছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১০ টাকা কেজির চাল পাবে ৬৬ হাজার… পরবর্তী সংবাদ আর্তনাদের শিক্ষা উপকরণ বিতরণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads