স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ম্যাক্সি পিকআপ ট্রাক্টর ও লেগুনা চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ঢাকা-৪৯২০) এর নকলা উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। বুধবার নকলা উপজেলা শহরের অস্থায়ী কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। ওইসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ প্রধান অতিথি ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পী মটরসের স্বত্বাধিকারী ইমরান আহমেদ বাপ্পী, সংগঠনের জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খোকন, জেলা অটো টেম্পু, অটোরিক্সা ও সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াজকুরুনী, সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, সহ-সভাপতি রহমত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র সুত্রধর। সভায় রাকিব হাসান রঞ্জুকে সভাপতি ও শ্যামল চন্দ্র সুত্রধরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রেজি নং-বি-২০৯১ ফেডারেশনের অর্ন্তভুক্ত।
পরে জেলা ম্যাক্সি পিকআপ ট্রাক্টর ও লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নসহ জেলা অটো টেম্পু, অটোরিক্সা ও সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নকলা পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় মেয়র হাফিজুর রহমান লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
























