ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলো তৃতীয় ধাপের আওতায় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলো তৃতীয় ধাপের আওতায় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Non-Govt Primary Picস্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয়করণের পরও অবশিষ্ট থাকা ১৪৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপের আওতায় জাতীয়করণের দাবি তুলেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের কাছে স্মারকলিপি পেশ করেছেন ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা।
জাতীয়করণের বাইরে থাকা বিদ্যালয়গুলোর পক্ষে শেরপুর সদর উপজেলার সুবর্ণেরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন ও বৈষ্ণবনগর বাজারীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা পারভীন জানান, শেরপুর জেলায় ১৯৯০ থেকে ২০১০ সালের মধ্যে প্রতিষ্ঠিত এবং জমি রেজিস্ট্রি করে দেয়া ১৪৩টি বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় তৃতীয় ধাপে জাতীয়করণের জন্য বাছাই সাপেক্ষে প্রতিবেদন পাঠাতে প্রায় ৬ মাস পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পত্র ইস্যু করা হয়। কিন্তু দীর্ঘ ৬ মাসেও শেরপুরে এখনও তা কার্যকর করা হয়নি। তাদের দাবি, উপজেলা পর্যায় থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর প্রতিবেদন দাখিল করা হলেও জেলা বাছাই কমিটির মতামত সাপেক্ষে তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে না। এতে ওইসব বিদ্যালয়গুলোর ৫৭২ জন শিক্ষকের মধ্যে বেশিরভাগই চাকরির বয়স হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ওই অবস্থায় তারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় জমাকৃত, আবেদনকৃত ও পাঠদানে অনুমতিপ্রাপ্ত ১৪৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শেরপুর থেকে দ্রুত প্রতিবেদন পাঠানোর জোর দাবি জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ পরবর্তী সংবাদ ম্যাক্সি, পিকআপ, ট্রাক্টর ও লেগুনা চালক শ্রমিক ইউনিয়নের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads