স্টাফ রিপোর্টার : ‘কবিতাই রুখবে সন্ত্রাস’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে শেরপুরের কবি ও ছড়াকারদের সংগঠন ‘কবি সংঘ’। ৪ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত ওই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ওইসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টে জঙ্গিবাদী কর্মকান্ডসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে কবি সাহিত্যিকদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমৃদ্ধির চেতনায় উদ্ভাসিত হবে জাতি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লেখনীই হতে পারে বড় হাতিয়ার। এ লক্ষ্যে মুক্ত চেতনার কবি-সাহিত্যিকসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান তিনি।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন ড. আবদুল আলীম তালুকদার, এডভোকেট সুরুজ্জামান, মহিউদ্দিন বিন জুবায়েদ, খন্দকার মোস্তাফিজুল হক, মোহাম্মদ জুবায়ের রহমান, হাসানুজ্জামান শরাফত, সাগর আহমেদ ও শিশু ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, এডভোকেট নুরুদ্দিন আহমেদ, এডভোকেট তাপস কুমার সিংহ রায়, এডভোকেট এ এইচ এম নুরে আলম হিরা, এডভোকেট ইয়াসমীন আক্তার, এডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
























