নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিরলপ্রজাতির লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া গেছে। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের চান্দের নন্নী গ্রামের নন্নী পোড়াগাঁও হাজী নুরল হক মৈত্রি কলেজের প্রভাষক নুরুজ্জামানের বাড়ির বাঁশঝাড় থেকে ওই বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে আটক করা হয়।
প্রভাষক নুরুজ্জামান জানান, শনিবার সকালে তার বাড়ির বাঁশঝাড় থেকে ওই বিরল প্রজাতির লজ্জাবতী বানর দেখা যায়। পরে এলাকাবাসী মিলে বানরটি আটক করে। খোঁজ নিয়ে জানা যায়, এটা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এলাকার ছেলেরা উৎপাত করায় বানরটিকে বাঁশঝাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, বানরটি আটক করার পর তা ছেড়ে দেওয়া হয়েছে।



















