ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রম্য ম্যাগাজিন ‘গ্যাড়াকল’র মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুরে রম্য ম্যাগাজিন ‘গ্যাড়াকল’র মোড়ক উন্মোচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Garakol Picস্টাফ রিপোর্টার : শেরপুরের উদীয়মান রম্য লেখকদের প্রচেষ্টায় সদ্য প্রকাশিত রম্য ম্যাগাজিন ‘গ্যাড়াকল’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গ্যাড়াকলের মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে গ্যাড়াকল’র সম্পাদক মোমিনুল তুষারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্যাড়াকল’র উপ-সম্পাদক আনোয়ার হোসেন ও নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, মলয় মোহন বল প্রমুখ।
Garakol Cover pageএদিকে দশকাহনীয়ার রঙ্গ-শো বিভাগের নিয়মিত লেখক মোমিনুল তুষারের সম্পাদনায় সদ্য প্রকাশিত গ্যাড়াকল’র সাফল্য কামনা করেছেন শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলায়মান খান মজনু, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক দশকাহনীয়ার বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান।
উল্লেখ্য, শেরপুরের রম্য লেখক মোমিনুল তুষার, আনোয়ার হোসেন ও রাকিবুল ইসলাম রাকিব সাপ্তাহিক দশকাহনীয়ার ‘রঙ্গ-শো’ বিভাগে নিয়মিত সহ বিভিন্ন পত্র-পত্রিকায় বেশ কিছুদিন ধরে লেখালেখি করে আসছেন। বয়সে তরুণ হলেও তাদের লেখা-রচনা খুবই চমৎকার, পাঠকপ্রিয় ও উপভোগ্য। তাদেরই প্রচেষ্টায় ২ সেপ্টেম্বর শুক্রবার পরীক্ষামূলকভাবে প্রথম প্রকাশিত হয় মাসিক রম্য ম্যাগাজিন গ্যাড়াকল। প্রথম সংখ্যাটি কোরবানীর ঈদ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। আর এতে চমৎকার প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট কার্টুনিস্ট কাওছার মাহমুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসলাম সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান না থাকায় মেধাবী শিক্ষার্থীরা… পরবর্তী সংবাদ শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড ও অর্থ আত্মসাত : শেরপুর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads