ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলাম সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান না থাকায় মেধাবী শিক্ষার্থীরা জঙ্গী হচ্ছে : শেরপুরে পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৪৩২
ইসলাম সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান না থাকায় মেধাবী শিক্ষার্থীরা জঙ্গী হচ্ছে : শেরপুরে পুলিশ সুপার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

SP Pictureআলমগীর হোসেন, শেরপুর : শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বলেছেন, ইসলাম সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান না থাকায় আমাদের মেধাবী শিক্ষার্থীরা আজ জঙ্গী হচ্ছে, কিন্তু ইসলামে কোথাও মানুষ হত্যা করা জায়েজ নেই। বিশ্বের ইহুদি গোষ্ঠি আজ মুসলমানদের মধ্যেই একটি গোষ্ঠিকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এদেশের মেধাবী শিক্ষার্থীদের জঙ্গী বানাচ্ছে এবং ইসলামকে ধ্বংস করছে। তাই এদের বিরুদ্ধে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকতে হবে এবং পুলিশ বাহিনীকে সর্বস্তরের জনগণ সাহায্য সহযোগিতা করলে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সহজতর হবে। তিনি ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. প্রকৌ. মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আল্হাজ্ব মোঃ গোলাম কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। ওইসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শেরপুরে জাসদের মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে রম্য ম্যাগাজিন ‘গ্যাড়াকল’র মোড়ক উন্মোচন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads