ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার

খবর টি পড়েছেন : ১৩৭
শেরপুরে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bohiskar-4স্টাফ রিপোর্টার : শেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষার ইংরেজী বিষয়ে ব্যাপক নকলের অভিযোগে ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও নকল সরবরাহে সহযোগিতার অভিযোগে দুই বহিরাগতকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজী বিষয়ের দুই পত্রের পরীক্ষায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাসুদ রানা অভিযান চালিয়ে ওই দন্ড প্রদান করেন। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার মাসুদা বেগম (৩০) ও সারোয়ার হোসেন (৩২)। বাংলাদেশ দন্ড বিধির ১৮৮ ধারায় তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচ.এস.সি পরীক্ষায় ৩৫৭ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে গত শুক্রবার সকালে অনুষ্ঠিত ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় ২৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষায় ব্যাপক নকল হচ্ছে- এমন সংবাদের প্রেক্ষিতে ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলাকালে নির্বাহী হাকিম মাসুদ রানার নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত পরীক্ষায় নকলের অভিযোগে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ছাড়া ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে অনুপ্রবেশ ও নকল সরবরাহে সহযোগিতা করার অভিযোগে আদালত মাসুদা বেগম ও সারোয়ার হোসেনকে ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। পরে একই আদালত বিকেলে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে অভিযান চালিয়ে নকল করার অভিযোগে আরও ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
এ বিষয়ে জানতে চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্য ও শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া বলেন, পরীক্ষার হলে পরিদর্শকরা বার বার নিষেধ করা সত্বেও পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিজিবি সদস্য আহত করে আসামী ছিনতাইয়ের ঘটনায়… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী মহিলা কলেজে জঙ্গিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads