ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর শনিবার কলেজ ক্যাম্পাসে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ সেলিম রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি একেএম বেলায়েত হোসেন, প্রভাষক মোঃ আইনাল হক, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ জিয়াউল ইসলাম, গোলাম নূর, নাসরীন জাহান, ইমাম ফজলুল করিম, আতিকুল ইসলাম, শিক্ষার্থী মিনারা আক্তার, স্বপ্না আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। এ মতবিনিময় সভায় কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।























