স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় শেরপুরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির রঘুনাথ বাজারস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দিনব্যাপী প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়। পরে বিকেলে একই স্থানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক, সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ, যুগ্ম আহবায়ক ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট জাহিদুল হক আধার, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, এডভোকেট মোঃ আব্দুল মান্নানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























