শ্রীবরদী পৌর শ্মশান কালি মাতার মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৩ আসামী কারাগারে

খবর টি পড়েছেন : ২৪৯
শ্রীবরদী পৌর শ্মশান কালি মাতার মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৩ আসামী কারাগারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শ্রীবরদী পৌর শহরের শ্রী শ্রী শ্মশান কালি মাতার মন্দিরে তালা ভেঙ্গে প্রতিমা ভাংচুর ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় মন্দিরের সভাপতি তপন কুমার সাহা হারু বাদী হয়ে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দহেরপাড় গ্রামের আবুল হোসেন (২৮) নাইফুল ইসলাম (২০) ও মোস্তফা (১৮) কে শেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক সরকার হাসান শাহরিয়ার আগামী রবিবার শুনানীর দিন ধার্য করে আসামীদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার বলেন, বিষয়টি স্পর্শ কাতর। আমরা ঘটনার মূল হোতাদের সনাক্ত করতে কাজ করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী ছিনতাই পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভীমরুলের কামড়ে শিশুর প্রাণহানি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads