ঝিনাইগাতীতে বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

খবর টি পড়েছেন : ২১১
ঝিনাইগাতীতে বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী ছিনতাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur Map Whঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির হাত থেকে আটক এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা। ৩১ আগস্ট বুধবার রাতে উপজেলার তাওয়াকুচা এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় মাদক ব্যবসায়ীর সহযোগিদের হামলায় ৪ বিজিবি সদস্য আহত হয়। আহতরা হচ্ছেন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার ইলিয়াস, লে. নায়েক মোশারফ হোসেন, লে. নায়েক মাহমুদ ও সিপাহী শহিদুল ইসলাম। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে স্বনামে ৩০ জনসহ আরও অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানী কোমান্ডার সুবেদার নাজিম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল ইয়াবা পাচারের সময় স্থানীয় রেহাল (২২) নামে এক যুবককে আটক করে। খবর পেয়েরেহালের লোকজন সোমেশ্বরী নদীর বালিজুরী ব্রিজের উপর টহলরত বিজিবি সদস্যদের উপর আক্রমণ করে। এতে ওই ৪ বিজিবি সদস্যই আহত হয়। এছাড়া বিজিবির হাতে থাকা ১টি চাইনিজ রাইফেল ভেঙ্গে ফেলে হামলাকারীরা। খবর পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প থেকে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেহালের লোকজনের উপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওইসময় বিজিবি’র লাঠি চার্জে হামলাকারীদেরও ৬ জন আহত হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই ঘটনায় এলাকার স্বনামে ৩০ জনসহ আরও অজ্ঞাতনামা ৮০/৯০ জনের বিরুদ্ধে আসামী ছিনতাই ও অ্যাসল্টের মামলা রুজু হয়েছে। ঘটনার নায়ক রেহালসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৩২ বছরের কর্যক্রমের সমাপনী অনুষ্ঠান পরবর্তী সংবাদ শ্রীবরদী পৌর শ্মশান কালি মাতার মন্দিরে প্রতিমা ভাংচুরের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads