নালিতাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৩২ বছরের কর্যক্রমের সমাপনী অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৭৫
নালিতাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৩২ বছরের কর্যক্রমের সমাপনী অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

world vision pic-1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী ওয়ার্ল্ড ভিশন এডিপির ৩২ বছরের কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার দুপুরে স্থানীয় শহিদ মিনার মুক্তমঞ্চে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন একেএম মুখলেছূর রহমান রিপন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইটিভিন, ফিল্ড অপারেশন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর জ্যারেড ব্যারেন্ডস, ময়মনসিংহ রিজোনের ফিল্ড ডিরেক্টর সাগর মারান্ডী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর-মেয়রের প্রতিনিধি ও ৮নং ওয়ার্ডে কাউন্সিলর জহিরুল হক, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায়, কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী এডিপির ম্যানেজার আগষ্টির অমল ডি রোজারিও প্রমুখ। পরে অতিথিদের মাঝে ক্রেষ্ট তুলে দেয়া হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিগত ১৯৮৪ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নালিতাবাড়ী এডিপি উপজেলার ৫টি ইউনিয়নে হতদরিদ্রদের জীবন মানউন্নয়ন, দুর্যোগ ঝুঁকি নিরসন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন কাজ করে আসছে। তাছাড়া উপজেলার ৭ হাজার ২শ ১৬ জন শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক সহায়তা পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার ॥ হত্যার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads