নালিতাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার ॥ হত্যার অভিযোগ

খবর টি পড়েছেন : ১৫৯
নালিতাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার ॥ হত্যার অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Deadbody Recoverনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ঝুলন্ত অবস্থায় আমজাদ আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩১ আগস্ট বুধবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার এলাকার গামারী গাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ওই লাশ হস্তান্তর করা হয়। তবে পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি আমজাদ আলী। বুধবার সকালে বাড়ির অদূরে রাস্তা সংলগ্ন একটি গামারী গাছের প্রায় ১২ ফুট উচ্চতার মগডালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে যায়। ওইসময় পরিবারের লোকজন অভিযোগ করেন, পূর্ব শত্রুতার কারণে আমজাদ আলীকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছে।
এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী পুলিশের এসআই হারুন অর রশিদ জানান, হত্যার কোন আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিবির কর্মী গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৩২ বছরের কর্যক্রমের সমাপনী অনুষ্ঠান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads